বাকৃবিতে এনভায়রনমেন্টাল এন্ড সোস্যাল সেফগার্ড ইস্যুতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত


বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি,আইসিটি ডিভিশনের উদ্যোগে এবং ডিজিটাল এন্টার্নশীপ এন্ড ইনোভেশন ইকোসিস্টেম প্রজেক্টের অর্থায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় ডিন অফিসে ১৮ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার সকাল ১০.৩০ টায় "এনভায়রনমেন্টাল এন্ড সোস্যাল সেফগার্ড ইস্যুস" বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক,কৃষি অনুষদীয় ডিন প্রফেসর ড.জি.এম. মুজিবর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত)প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ,মো: সিদ্দিকুর রহমান। বিএইচটিপিএ এর প্রজেক্ট ডিরেক্টর মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর সভাপতিত্বে মুল বক্তব্য উপস্থাপন করেন ড. বিল্লাল হোসেন। এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর প্রফেসর ড. সামছুল আলম, প্রফেসর ড.আব্দুল বাতেন,রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন,প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম,প্রফেসর ড. খায়রুল হাসান ভুইয়া,ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, প্রফেসর ড. আহমদ খায়রুল হাসান, প্রফেসর ড.সোহেল রানা সিদ্দিকী, প্রফেসর ড. মতিউর রহমান সহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী এবং শ্রমিকবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এধরণের কর্মসূচীর জন্য আয়োজকদের সাধুবাদ জানান এবং ভবিষ্যতে বাকৃবিতে আরো বিস্তৃতভাবে এই ধরনের কর্মশালা আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।