Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিটবক্স বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের পক্ষ থেকে ডিভিএম (DVM) লেভেল-৩ সেমিস্টার-২ (ব্যাচ-৬১)-এর ছাত্র-ছাত্রীদের মাঝে সার্জিক্যাল কিটবক্স বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জুন ২০২৬, সোমবার বিকেল ৪.০০ টায় সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো: বাহানুর রহমান।
​সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান প্রফেসর ড. মো: রফিকুল আলমের সভাপতিত্বে এবং প্রফেসর ড. রুখসানা আমিন রুনা'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো: মাহমুদুল আলম। এছাড়াও বক্তব্য প্রদান করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের জৈষ্ঠতম প্রফেসর ড. ফরিদা ইয়াসমিন বারি, প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি এর এগ্রোভেট ডিভিশনের প্রোডাকশন ম্যানেজার মৃদুল কবিরাজ। এছাড়াও তিনজন ছাত্র-ছাত্রী তাদের অনুভূতি ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান বলেন আজকের এই বিশেষ মুহূর্তে আমি অত্যন্ত আনন্দিত যে, আমাদের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের হাতে পেশাগত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার—'কিট বক্স' তুলে দেওয়া হচ্ছে। একজন ভেটেরিনারিয়ানের কাছে এই কিট বক্সের গুরুত্ব শুধু কিছু যন্ত্রপাতির বাক্সের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মূলত তাদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে রূপান্তর করার প্রথম চাবিকাঠি।​একজন মানব চিকিৎসক এবং একজন পশু চিকিৎসকের মধ্যে একটা মস্ত বড় পার্থক্য রয়েছে। মানুষের রোগ নির্ণয়ে রোগীরা নিজে মুখে তাদের কষ্টের কথা বলতে পারে। কিন্তু আমাদের রোগীরা নির্বাক, তারা মুখ ফুটে বলতে পারে না তাদের কোথায় কষ্ট হচ্ছে। তাই একজন ভেটেরিনারিয়ানকে অনেক বেশি নির্ভর করতে হয় ক্লিনিক্যাল অবজারভেশন এবং তাৎক্ষণিক পরীক্ষার ওপর। আর ঠিক এই জায়গাতেই প্রয়োজন হয় একটি আদর্শ কিট বক্সের। তিনি আশা প্রকাশ করেন যে এই কিট বক্স প্রতিটি শিক্ষার্থীর সার্জিক্যাল শিক্ষায় বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে।
​উল্লেখ্য, শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কিটবক্স বিতরণ কর্মসূচিতে ভেটেরিনারি অনুষদের ৬১তম ব্যাচের সর্বমোট ১৭৭ জন শিক্ষার্থীর মাঝে এই সার্জিক্যাল কিট বক্স বিতরণ করা হয়।

Publish Date: 15 Jun, 2026