Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে হাইব্রিড ড্রায়িং সিস্টেম প্রযুক্তির সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'হাইব্রিড ড্রায়িং সিস্টেম ফর রিডিউসিং পোস্ট-হার্ভেস্ট লসেস অফ নিউট্রিয়েন্ট-এনরিচড ক্রপস অ্যান্ড ফিশেস ইন বাংলাদেশ' শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ এপ্রিল ২০২৬ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স হলে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফএও (FAO) বাংলাদেশের ন্যাশনাল সিনিয়র প্রিসিশন এগ্রিকালচার অ্যান্ড টেকনিক্যাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম এবং মারকেন্টাইল ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি।
কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যুরো অব রিসার্চ টেস্টিং এন্ড কন্সাল্টেশন চেয়ারম্যান ও কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের সহ-প্রধান গবেষক এবং ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পলি কর্মকার।​অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের প্রধান গবেষক এবং ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা। তিনি তার উপস্থাপনায় জানান, এই হাইব্রিড ড্রায়িং সিস্টেম ব্যবহারের মাধ্যমে ফসল ও মাছের সংগ্রহোত্তর পুষ্টিমান বজায় রেখে অপচয় উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব, যা দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া ​শুরুতে মার্কেটাইল ব্যাংককে এ
আন্তরিক ধন্যবাদ জানান এবং সাথে সাথে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, যে সমস্ত স্টেকহোল্ডাররা এই প্রকল্পের কাজগুলোতে বিভিন্ন পর্যায়ে ল্যাব পর্যায়ে সহযোগিতা করেছে তাদেরকেও প্রশংসা ও ধন্যবাদ জানান। তিনি বলেন যে বাংলাদেশকে বিশ্বে টিকে থাকতে হলে এধরণের উদ্যোগের বিকল্প নেই। তিনি বাকৃবির শিক্ষক ও গবেষকদের দক্ষতার প্রশংসা করেন। তিনি বলেন যে আমরা কখনো পিছপা হবো না যেকোনো নতুন জিনিস আবিষ্কারের পথে, খামারিদের পাশে থেকে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে। আমাদের কৃষি ব্যবস্থাপনায় আমরা আমাদের দেশের পণ্যগুলো কীভাবে বাণিজ্যিকভাবে এগিয়ে নিতে পারি এবং কৃষক/খামারিরা আরও বেশি আয় করতে পারে সে সকল লক্ষ্যগুলোকে সামনে রেখেই এদেশের কৃষি, কৃষক, উদ্যোক্তা এবং সাধারণ মানুষের জীবনমান এবং আর্থিক উন্নতি এবং আমাদের কৃষি খাত সার্বিক অর্থে আমাদের আরো লাভজনক করাই মূল উদ্দেশ্য। সেই লক্ষ্য অর্জনে সহায়তার জন্য তিনি মার্কেটাইল ব্যাংককে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং সামনের দিনেও এই দরজা মার্কেটাইল ব্যাংক উম্মুক্ত রাখবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, মারকেন্টাইল ব্যাংক পিএলসি-এর সিএসআর ফান্ডের অর্থায়নে এই প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।​অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক, মারকেন্টাইল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কৃষক ও উদ্যোক্তারা অংশ নেন। বক্তারা এই প্রযুক্তির মাঠপর্যায়ে দ্রুত প্রসারের ওপর গুরুত্বারোপ করেন যাতে সাধারণ কৃষক ও ব্যবসায়ীরা এর সুফল ভোগ করতে পারেন।

Publish Date: 25 Apr, 2026