Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মো: মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. শহীদুল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা,প্রফেসর ড. মো. সামছুল আলম, কো-অর্ডিনেটর, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি,প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান, গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগ এবং কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, রেজিস্ট্রার, বাকৃবি।
​প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন "কচি মনে বিজ্ঞানের প্রতি এই যে ভাবনা ও মানসিকতা তৈরি হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীরা তাদের মেধা ও শ্রম দিয়ে চমৎকার সব প্রকল্প উপস্থাপন করেছে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সব ধরনের পেশাজীবী প্রয়োজন, আর আমাদের শিক্ষার্থীরা সেই লক্ষ্যেই বেড়ে উঠছে।"
​তিনি বিদ্যালয়ের সাম্প্রতিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে জানান, এ বছর ৪৭ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জন বৃত্তি পেয়েছে, যা প্রতিষ্ঠানের জন্য একটি বড় অর্জন। ​সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো: মাহমুদুল আলম বলেন, "বাচ্চাদের মেধা বিকাশে এই উদ্ভাবনী উদ্যোগ সবার সহযোগিতার ফলেই সফল হয়েছে। আজকের এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের এই কঠোর পরিশ্রম ও চিন্তাভাবনা ভবিষ্যতে তাদের অনেক বড় অবস্থানে নিয়ে যাবে।"
ক্ষুদে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই মেলায় প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
​​মেলায় ক্ষুদে শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল কাজ প্রদর্শন করে। প্রদর্শন শেষে শ্রেণিভিত্তিকভাবে সেরা প্রকল্পগুলো নির্বাচন করে শিক্ষার্থীদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগান।

Publish Date: 18 Apr, 2026