Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে গণহত্যা দিবস পালিত ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গণহত্যা দিবস পালন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হযেছে।সকাল ৮টায় ২৫মার্চ বুধবার গণহত্যা দিবস উপলক্ষে জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে বাকৃবি বধ্যভূমিতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।পরে শিশু-কিশোর কাউন্সিলের আয়োজনে সকাল ১০টায় প্রশাসন ভবন সংলগ্ন করিডোরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সেরা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ নিহত শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের শিশু-কিশোরদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
বাকৃবি শিশু-কিশোর কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মো. সামছুল আলমের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক। এছাড়াও অনুষ্ঠানে কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. মাসুম আহমাদ, প্রোক্টর প্রফেসর ড. মো. আবদুল আলীম, ট্রেজারার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. হুমায়ুন কবির, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Publish Date: 25 Mar, 2026