বাকৃবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) যৌন হয়রানি ও নির্যাতন প্রতিরোধ কেন্দ্র (CPSHA)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় 'আন্তর্জাতিক নারী দিবস ২০২৬' উদযাপিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— “Give to Gain: Empowering Women, Advancing Equality”।
আজ ৮ই মার্চ ২০২৬ (রবিবার) দুপুর ১২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিচার্স কমপ্লেক্সে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি এম মুজিবুর রহমান, ডিন কৃষি অনুষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম ও লেডিস ক্লাবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডলি হক।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন যৌন হয়রানি ও নির্যাতন প্রতিরোধ কেন্দ্র সেলের সভাপতি প্রফেসর ড. মাহবুবা জাহান, তিনি মুল বক্তা হিসেবে এ উপলক্ষে বিশেষ নিবন্ধ উপস্থাপন করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই সেলের সদস্য-সচিব প্রফেসর ড. বেনতুল মাওয়া।
উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, সহকারী প্রক্টর প্রফেসর ড. সোনিয়া সেহেলি, প্রফেসর ড. সায়েদা হক, প্রফেসর ড. মোছা: মিনারা খাতুন,এসোসিয়েট প্রফেসর ড.মোছা: শারমিন আক্তার, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ওয়াহিদা ইসলাম লিপি, লেডিস ক্লাবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিসেস ডলি হক মাষ্টার্সের ছাত্রী সাদিয়া ইসলাম ও শর্মিলা দে প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. জি এম মুজিবুর রহমান বলেন যে, নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা নিশ্চিত করতে হলে প্রথমে আমাদের যথাযথভাবে সচেতন হতে হবে এবং আমাদের মানসিকতার পরিবর্তন জরুরি।বর্তমান সময়ে অর্ধেক জনগোষ্ঠী নারী তাই এখন আর নারী জাতিকে দমিয়ে রাখা যাবেনা।সময়, জ্ঞান এবং সহায়তা ভাগ করে নেওয়ার মাধ্যমেই নারীর ক্ষমতায়ন জোরদার করা সম্ভব। সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলাই এই দিবসের মূল অঙ্গীকারএবং বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন এব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।ভবিষ্যতে দেশের সকল নারী তাদের ন্যায্য অধিকার পাবে এবং তাদের উপর কোনো ধরনের সহিংসতা/বৈষম্য হবেনা এমন প্রত্যাশাও তিনি ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, দিবসটি উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে নারীর অধিকার সুরক্ষা এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এতে বিভিন্ন হলের লেডি প্রভোস্ট, লাইব্ররীয়ান, বিভিন্ন বিভাগের লেডি প্রফেসরস, বিভিন্ন শাখার লেডি অফিসারস, বিভিন্ন লেডিস হলের ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।