বাকৃবি সোনালী দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়–এর শিক্ষক সংগঠন সোনালী দলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬/১৪ রমজান ১৪৪৭ হিজরি) বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে বিকেল ৫ঃ২০ এ এই আয়োজন করা হয়।বাকৃবি সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মো. আলী রেজা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আহমেদ খায়রুল হাসান বাদল।
ইফতারের পূর্বে দেশের শান্তি ও সমৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি এবং সবার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাকৃবি বায়তুল আমান মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি হারুন-অর-রশিদ। মাহফিলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যবৃন্দ, অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, সোনালী দলের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয় সংলগ্ন এতিমখানার বাচ্চা এবং আমন্ত্রিত কর্মকর্তাগণ অংশ নেন।