Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ ২০২৬/১২ রমজান ১৪৪৭ হিজরী) বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে বিকেল ৫.০০টায় এই দোয়া মাহফিল এবং ইফতারের আয়োজন করা হয়।
​বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার পৃষ্ঠপোষকতায় এবং প্রক্টর ড. মো: আব্দুল আলীমের সঞ্চালনায় পরিচালিত উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সন্মানিত সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক, অতিরিক্ত প্রশাসক, জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, অত্র জেলায় অবস্থিত এনএসআই, ডিজিএফআইয়ের বিভিন্ন উর্ধত্বন কর্মকর্তা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা,আনসার রেঞ্জ ও জেলা কমান্ডেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টরিয়াল টীমের সদস্যগণ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ট্রেজারার,বিভিন্ন ইনস্টিটিউট/দফতরের পরিচালকবৃন্দ,বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষাবিভাগীয় প্রধান,প্রাক্তন ভাইস-চ্যান্সেলরবৃন্দ,বিভিন্ন শাখার প্রধান,শিক্ষক সমিতি, অফিসার পরিষদ,বাকৃবির জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রফ্রন্ট,ছাত্র ইউনিয়ন এবং তিনটি কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আমন্ত্রিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে ভাইস-চ্যান্সেলর মাহে রমজানের শুভেচ্ছা জানান ও রোজার তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং পরবর্তীতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া
পরিচালনা করা হয়।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও​ উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে ।


Publish Date: 02 Mar, 2026