Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে 'Basics of Microsoft Office' শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) এর কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট(জিটিআই) এর তত্ত্বাবধানে 'Basics of Microsoft Office' শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরনী ১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার দুপুর ১২.৩০টায় জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন এবং ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির।
জিটিআই পরিচালক প্রফেসর ড. মো: মোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং লেকচারার আইরীন আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. এ.কে.এম রফিকুল ইসলাম। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে ২জন কর্মচারী তাদের অনুভূতি ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন , আজকের প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জিত হয়েছে, তা নিয়মিত চর্চার মাধ্যমে আপনাদের কাজে লাগাতে হবে। তিনি প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় সহযোগিতার আহ্বান জানান এবং উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যই প্রশাসনের অংশীদার।তিনি আরও বলেন, সুনাম ও দুর্নাম—উভয়েরই অংশীদার আমরা সবাই। তাই আমাদের দায়িত্বশীলতা ও সচেতনতা অত্যন্ত জরুরি। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার , প্রফেসর(অব:) ড. মো: নজরুল ইসলাম , প্রফেসর ড. বেনতুল মাওয়া,প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ আহমদ ,ডেপুটি রেজিস্ট্রার-১ কৃষিবিদ ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ, অতিরিক্ত প্রকৌশলী মো: মনিরুজ্জামান, ডেপুটি লাইব্রেরীয়ান রিফাত আরা, ক্রীড়া ও প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো: আসাদুল হক, লেকচারার ডা: সবুজ রহমান প্রমুখ।
উল্লেখ্য, বাকৃবির বিভিন্ন বিভাগের ৩০ জন কর্মচারি অংশগ্রহণে দুই সপ্তাহব্যপী এই প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়।

Publish Date: 17 Feb, 2026