Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে কর্মচারীদের 'প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা' বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) এর তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট(জিটিআই) এর তত্ত্বাবধানে'প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা' শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরনী ০৮ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার দুপুর ১২.৩০টায় জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন এবং ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির।
জিটিআই পরিচালক প্রফেসর ড. মো: মোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং লেকচারার ডা: মো: সবুজ রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. বেনতুল মাওয়া। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে ২জন কর্মচারী তাদের অনুভূতি ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন যে, এই বিশ্ববিদ্যালয়কে একান্তই নিজেদের মনে করে সততা,পরিশ্রম দিয়ে সর্বপ্রকার অনিষ্ট থেকে রক্ষা করে এর মানমর্যাদা বৃদ্ধি করতে হবে। এই বিশ্ববিদ্যালয় থেকে আরও ভালো গ্র্যাজুয়েট তৈরি হবে, আরও মানুষের এখানে কর্মসংস্থান হবে এমনটাই প্রত্যাশিত। তিনি এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীদের জীবনের কর্মক্ষেত্র আরও বেশি গতিশীল হবে এমন আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ,ফ্যাব ল্যাব পরিচালক প্রফেসর ড. এ.কে.এম আদহাম, প্রফেসর ড.এ কে এম রফিকুল ইসলাম,প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান, সহযোগী প্রফেসর ড. মোছা. শারমিন আক্তার প্রমুখ।
উল্লেখ্য, বাকৃবির বিভিন্ন বিভাগের ৩০ জন কর্মচারি অংশগ্রহণে ২৫ জানুয়ারী থেকে ৮ ফেব্রুয়ারী পর্যন্ত দুই সপ্তাহব্যপী এই প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়।

Publish Date: 08 Feb, 2026