কেবি কলেজের বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (০৭ ফেব্রুয়ারী ২০২৬) সকাল ০৯ঃ০০ টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ সামছুল আলম, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও কেবি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহের অধ্যক্ষ প্রফেসর রিজিয়া সুলতানা।
কেবি কলেজের অধ্যক্ষ ড. মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মৗসুমী দাস গুপ্তার সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন বিশেষ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, পড়া লেখার পাশাপাশি শারিরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা করা প্রয়োজন। তিনি আরও বলেন, পিটি-প্যারেডের মাধ্যমে শিক্ষার্থীদের আধা সামরিক বাহিনী এবং প্রয়োজনে সামরিক বাহিনীতে কমপক্ষে দুই বছরের ট্রেনিংয়ের ব্যবস্থা করার প্রয়োজনীয়তা তুলে ধরেন, শিক্ষার্থীরা যেন যেকোন সময় দেশের নিরাপত্তার স্বার্থে , অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে পারে।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।