Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) ফেব্রুয়ারি-০৫ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ আজ ০৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয় পরিচালনা কমটিরি সভাপতি প্রফসের ড. মোঃ মাহমুদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস)’র পরিচালক প্রফেসর ড মোঃ মাহবুব আলম, প্রোক্টর প্রফেসর ড. মোঃ আবদুল আলীম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোক্টর প্রফেসর ড. মোঃ আনিছুর রহমান মুজুমদার, খামার ব্যবস্থাপনা শাখার পরিচালক কৃ্ষিবিদ মো. জিয়াউর রহমান, সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার কৃ্ষিবিদ ড. মোঃ জহিরুল আলম, ডেপুটি রেজিস্ট্রার ও এস্টট অফিসার (অ.দা.) কৃ্ষিবিদ হাবিব মোহাম্মদ সাইফুর রহমান।
মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুসরাত আইরিন এবং আফরোজা বেগম ইতির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখনে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও গ্রামীণ সমাজ বিজ্ঞান বিভাগের প্রফসের ড. মোঃ ওয়াকিলুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Publish Date: 05 Feb, 2026