Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবির ভেটেনারি অনুষদে ‘উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে ‘Accreditation in Higher Education: Documentation and Readiness’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ ফেব্রুয়ারী ২০২৬ ) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) এর উদ্যোগে ভেটেরিনারি অনুষদের মেডিসিন কনফারেন্স রুমে দুপুর ৩.০০টায় আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড.মো:বাহানুর রহমান এবং উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড.মো: সামসুল আলম।
​আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহেদ রেজা এবং পর্যালোচক হিসেবে আলোচনায় অংশ নেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড.মো: হাম্মাদুর রহমান , প্যারাসাইটলোজি বিভাগের প্রফেসর ড. মো: আব্দুল আলীম ও মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. সুকুমার সাহা।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.
এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমাদের যে কোর্স কারিকুলাম এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যত ইন্ডিকেটর আছে, সেগুলোতে আমরা যেন অতিক্রম করতে পারি, তার জন্য আমরা এখন যাত্রা শুরু করেছি।
​আমাদের সহকর্মীরা অনেক উন্নত জ্ঞান ও দক্ষতা সম্পন্ন। কাজেই এই অ্যাক্রেডিটেশন পাওয়ার জন্য ছোটখাটো যে তথ্য-উপাত্ত দরকার, সেগুলো সংগ্রহ করে ডকুমেন্ট করা এবং শেষে জমা দেওয়া তাদের জন্য খুব বড় বা কঠিন কোনো কাজ নয়—আমি নিশ্চিত।এটার জন্য প্রয়োজন হলো শুধু একাগ্র হওয়া ।ভেটেরিনারি অনুষদে এরকম অনেক প্রথিতযশা শিক্ষকবৃন্দ রয়েছেন যাদেরকে বিভিন্নভাবে ডিন মহোদয় ব্যবহার করবেন যেন দ্রুত এটিকে এগিয়ে নেয়া যেতে পারে। আর কোয়ালিটি ছাড়া আমরা টিকে থাকতে পারব না—বাংলাদেশেও না, বহিঃবিশ্বে তো নাই-ই। আমি নিশ্চিত এই বিষয়গুলো নিয়ে ভেটেরিনারি অনুষদের ডিন মহোদয়ের নেতৃত্বে আপনারা সবাই কাংখিত লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবেন।বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এব্যাপারে যথাযথ সহযোগীতা অব্যাহত রাখবে।
পরবর্তীতে অংশগ্রহণকারীদের মধ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা এবং কোর্স কারিকুলাম এই মুহূর্তে আগের চাইতে অনেক আপডেট ইত্যাদি তথ্যাবলী আলোচনায় ওঠে আসে। উচ্চশিক্ষার গুণগত মান বজায় রাখা এবং বৈশ্বিক মানদণ্ডে স্বীকৃত হওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, দিনব্যাপী উক্ত ​কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

Publish Date: 01 Feb, 2026