বাকৃবিতে কর্মচারীদের 'Basics Of MS Office" শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত।


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) এর তৃতীয় শ্রেণী কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই) এর তত্ত্বাবধানে "Basics Of MS Office" শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী ০১ ফেব্রুয়ারি২০২৬, রবিবার সকাল ৯.৩০টায় জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন এবং ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির।
জিটিআই পরিচালক প্রফেসর ড. মো: মোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং লেকচারার ডা: আইরিন আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ কোর্সের সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. এ.কে.এম রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এই প্রশিক্ষণ আপনাদের জন্য একটা সুযোগ এবং এই প্রশিক্ষণের বিষয়বস্তুগুলো অফিসের কর্মদক্ষতা বৃদ্ধিতে যেন সহায়ক হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, "এই বিশ্ববিদ্যালয় আপনাদের অস্তিত্বের জায়গা। আপনাদের পরিবারের ভরণপোষণ এখান থেকেই হয়।রাষ্ট্রের টাকায় আমরা যে বেতন পাই তা যেন আমরা হালাল করে কাজ করতে পারি, হালাল করে খেতে পারি সেইদিকে আপনাদের মূল লক্ষ্য থাকতে হবে"। তিনি বলেন "অফিসে কোনো ফাইল পরে থাকতে পারবেনা, কেঊ যেন না বলে আমি তো কম্পিউটারের টাইপ জানি না। কর্তৃপক্ষ কোনোভাবে সেটা গ্রহণ করবেনা"।তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের অধনস্তনদের কাজ বুঝিয়ে দিতে এবং কাজ বুঝে নিতে পরামর্শ প্রদান করেন এবং প্রশিক্ষনার্থীদের মনোযোগের সঙ্গে ট্রেনিং সম্পন্ন করে তা মেনে চলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো: রুস্তম আলী ,প্রফেসর ড. বেনতুল মাওয়া, প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ আহমদ, লাইব্রেরীয়ান (ভারপ্রাপ্ত) ফৌজিয়া আক্তার, সহযোগী প্রফেসর ড. মোছা. শারমিন আক্তার প্রমুখ।
উল্লেখ্য, বাকৃবির বিভিন্ন বিভাগের ৩০ জন কর্মচারির অংশগ্রহণে ০১ ফেব্রুয়ারী থেকে দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কোর্স পরিচালিত হবে।