বাকৃবি’র ২০২৬ সনের ডায়েরি প্রকাশ


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সনের ডায়েরি প্রকাশিত হয়েছে। ২৯ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার ) সকাল ১১টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এর বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় ডায়েরি মুদ্রণ কমিটির সভাপতি মাৎস্যবিজ্ঞান অনুষদের একোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মোঃ আলী রেজা ফারুক সদস্য প্রফেসর ড. মোঃ সামছুল আলম ভূঞা, প্রফেসর ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার , রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন, এবং সদস্য-সচিব জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ জনসংযোগ ও প্রকাশনা দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ২০২৬ সনের ডায়েরি মুদ্রণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ উপলক্ষে তিনি সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এবং জনসংযোগ ও প্রকাশনা দফতরকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এ ধরনের সময়ানুবর্তী ও মানসম্মত কার্যক্রম অব্যাহত থাকবে।