Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে ‘উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে(বাকৃবি) উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি ২০২৬ ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের কনফারেন্স রুমে ‘Accreditation in Higher Education: Documentation and Readiness' শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।​
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আব্দুল মজিদ, ডিন, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বাকৃবি এবং প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান, পরিচালক, বাকৃবি রিসার্চ সিস্টেম।
পরিচালক(আইকিউএসি) প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড.মুরাদ আহমেদ ফারুখ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে মুল প্রবন্ধ উপস্থাপন করেন উক্ত সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহেদ রেজা। এছাড়াও পর্যালোচক হিসেবে আলোচনায় অংশ নেন পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো: রুহুল আমিন, ফার্ম ষ্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো: জয়নাল আবেদীন ও প্রফেসর ড. জাহিদা মঈন।
​অনুষ্ঠানে বক্তারা উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে সঠিক নথিপত্র সংরক্ষণ (Documentation) এবং প্রাতিষ্ঠানিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন। অ্যাক্রেডিটেশন অর্জনের মাধ্যমে কীভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফজলুল হক ভূঁইয়া বলেন বাকৃবিতে যে কোর্সগুলো পড়ানো হয় সে সমস্ত ডিগ্রি যদি কোয়ালিটি বিএনকিউএফ-এর ফরম্যাটে আমরা বিশ্বের স্ট্যান্ডার্ডে কোয়ালিফাই করাতে চাই তাহলে আমাদের আজকেই হোক কালকেই হোক সমস্ত কার্যক্রম—কারিকুলার, কোর্স কন্টেন্ট, পরীক্ষা পদ্ধতি সবগুলোকে আমাদের স্ট্যান্ডার্ডাইজ করতে হবে এই ফরম্যাটে।বাংলাদেশ যদি বিশ্বের দরবারে একটা পর্যায়ে যেতে চায়, তাহলে আমাদের আরো দক্ষতা অর্জনের বিকল্প নাই । যথাযথ প্রস্তুতিই পারে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং সেই নেওয়ার পেছনে এই কর্মকাণ্ডের সাথে জড়িত এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, বিভাগীয় প্রধানগণ , ডিনগণ প্রমুখ এবং অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন—অর্থাৎ এটা সত্যিকার অর্থে আমাদের সবার কাজ।
উল্লেখ্য, দিনব্যাপী এই কর্মশালায় বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ৩০জন শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Publish Date: 21 Jan, 2026