
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন অনুষদে অধ্যয়নরত ১২ জন মেধাবী শিক্ষার্থী জাপানের নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক প্রদত্ত সম্মানজনক আন্তর্জাতিক বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে আজ ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের মাঝে জানুয়ারি-ডিসেম্বর/২০২৫ মেয়াদে বৃত্তির নগদ অর্থ প্রদান করেন। এসময় নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কমিটির চেয়ারম্যান বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো শহীদুল হক, ডিন কাউন্সিলের আহবায়ক ও মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এবং শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Publish Date: 12 Jan, 2026