Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে স্নাতক ১ম বর্ষ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক কৃষি গুচ্ছ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা হতে ৩টা পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের আওতাধীন বিভিন্ন ভবন, ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থিত স্কুল ও কলেজে শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ভর্তি পরীক্ষা চলাকালীন বাকৃবি পরীক্ষা কেন্দ্রের একাধিক অঞ্চলের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক , রেজিষ্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিল পরিচালক প্রফেসর ড. মোঃ আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী প্রক্টর প্রফেসর ড.কাজী ফরহাদ কাদির, প্রফেসর ড. সোনিয়া সেহেলী, প্রফেসর ড. মো: ইলিয়াস হোসেনসহ আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দসহ গণমাধ্যমের প্রতিনিধিগণ।
এবার ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ২২টি অঞ্চলে ২৪১টি কক্ষে ১২৪২৭ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থাপনা হয়েছে।
পরীক্ষার সার্বিক বিষয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবিতে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণের ফলে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি জানান, গুচ্ছভুক্ত নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে ৮৮ হাজার ২২ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থাপনা হয়েছে। অর্থাৎ প্রতি ২৪ জনের মধ্যে একজন ভর্তির সুযোগ পাবে।
তিনি আশা প্রকাশ করেন, প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থান তৈরি করবে এবং ভবিষ্যতে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া তিনি উল্লেখ করেন, এ বছর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে । সফলভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।এবার ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩৮৬৩টি এবংএর মাঝে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা-১০০৬, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫, চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫২, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২ টি আসন রয়েছে।
উল্লেখ্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোট ৯টি বিশ্ববিদ্যালয়ের মোট ২০টি কেন্দ্রে সারাদেশে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। । বাকৃবি কেন্দ্রে ১২৪২৭ জনের বিপরীতে ১১১৪১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে, উপস্থিতির হার ৮৯.৬%।

Publish Date: 03 Jan, 2026