Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ এ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে শোকর্যালী, ক্যাম্পাসে অবস্থিত বধ্যভুমিতে পুষ্পাঞ্জলি অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি ও বাকৃবি শিক্ষক সমিতি। এ উপলক্ষ্যে রবিবার (১৪ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল সাড়ে ৭টায় বৈশাখী চত্বর হতে বধ্যভূমি পর্যন্ত শোক র্যালী এবং ৮টায় বধ্যভূমি ও গণকবর স্মৃতিফলকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। পরে জাতীয় দিবস উদযাপন কমিটি, ফ্যাসিবাদ বিরোধী শিক্ষক সংগঠন, মহিলা সংঘ, রোভার স্কাউটসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারিগণ বাকৃবি বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় মুক্তিযুদ্ধের সকল শহিদ ও বুদ্ধিজীবীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক ড. মো. আসাদুজ্জামান সরকার, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবিরসহ অন্যান্য সিনিয়র শিক্ষক, কর্মকতা, কর্মচারিগণ এবং শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এছাড়া সকাল সাড়ে ৯টায় বাকৃবি শিক্ষক সমিতির আয়োজনে কমিউনিটি সেন্টারে বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে ‘শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকারের সঞ্চালনায় ছাত্র- শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং মহিলা সংঘ প্রতিনিধি উক্ত আলোচনায় অংশ গ্রহণ করে। প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বিভিন্ন প্রজন্মের মানুষজন যারা আজকের এই আলোচনা সভায় একত্রিত হয়েছে তারা সেই সময়কে উপলব্ধি করতে পারছেন। তিনি সশ্রদ্ধ চিত্তে বিনয়ের সাথে সেই সময়ের শহীদদের এবং যারা আহত হয়েছেন কিংবা পঙ্গুত্ববরণ করেছেন তাদের স্মরণ করেন এবং আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন যুগে যুগে ন্যায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন পুরণে আমাদের একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন যে, স্বাধীনতা বিরোধীরা এখনো আমাদের গণতন্ত্র, ধর্মীয় স্বকীয়তা ইত্যাদি ধংসের মাধ্যমে একটা মেরুদণ্ডহীন জাতি তৈরী করতে সার্বক্ষনিক অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি আরও বলেন- ২০২৪ সনে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যদি ৫ আগস্ট না হতো তাহলে এদেশে আরেকটা ১৪ ডিসেম্বরের মত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার আশংকা ছিলো। তিনি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সকলকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে একটা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের আহবান জানান।
উল্লেখ্য, দুপুরে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় উপাসণালয় গুলোতে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

Publish Date: 14 Dec, 2025