পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ‘২৭তম বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের সমাপনি ও সনদ বিতরনী অনুষ্ঠিত

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) এর গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের (জিটিআই) ব্যবস্থাপনায় পরিচালিত ২৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর ২০২৫, বৃহষ্পতিবার সকাল ১১:৩০টায় জিটিআই শ্রেণীকক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন।এছাড়াও সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. বেনতুল মাওয়া উপস্থিত ছিলেন। জিটিআই-এর পরিচালক প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং লেকচারার আইরিন আক্তার এবং লেকচারার ডাঃ মোঃ সবুজ রহমান এর সঞ্চালনায় শুরুতে প্রশিক্ষনার্থীদের পক্ষ থেকে তিনজন কর্মকর্তা তাদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তাদের পেশাগত উৎকর্ষ সাধনে এই প্রশিক্ষণ কাজে আসবে এমন আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি বলেন,"আপনারা এই প্রশিক্ষণ থেকে যে সমস্ত বিষয়গুলো শিখেছেন তা নিজ নিজ কর্মক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টা করবেন।" তিনি সকল কর্মকর্তাদের নিজ নিজ কর্মদক্ষতা এমনভাবে উন্নয়নের পরামর্শ দেন যেন ভবিষ্যতে তাদের কর্মদক্ষতা ও সুনামের কারণ অন্যান্য কর্মস্থানে তাদের উপযোগীতা তৈরী হয়। তিনি সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির জন্য জিটিআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।পরে তিনি সকল প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করেন এবং তাদের মাঝে গ্রুপ ও ব্যাক্তিগত ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ,ফ্যাবল্যাব পরিচালক প্রফেসর ড. এ.কে.এম. আদহাম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহযোগী পরিচালক প্রফেসর ড. দীন ইসলাম,চীফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান, প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ আহমদ, লাইব্রেরীয়ান(ভারপ্রাপ্ত) ফৌজিয়া আক্তার, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল হক প্রমুখ।
উল্লেখ্য, ২৫ দিনব্যপী এই প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন ।

